সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

বিদেশফেরতদের পুনর্বাসনের উদ্যোগ সরকারের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের পুনর্বাসনের প্রয়োজনীয় পরামর্শসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের আয়োজনে ‘প্যানডেমিক অ্যান্ড লাইট অব দ্য রিটার্নিং মাইক্রোওয়ার্কারস অব বাংলাদেশ: বঙ্গবন্ধু’স ভিশন অ্যাসিভমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সেই মুদ্রা পাঠিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল করছে। তারা হলেন প্রকৃত রেমিট্যান্সযোদ্ধা। তাদের এ রেমিট্যান্স বৈধভাবে দেশে পাঠানোর জন্য দুই শতাংশ প্রণোদনা দেয়া হচ্ছে। আর সে কারণে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

ওয়েবিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মো. মুশফিকুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর এম প্রফেসর আবুল কাশেম মজুমদার ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রুমানা ইসলাম।

একইদিন অন্য একটি অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষকর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণে গুরুত্ব দিয়েছে সরকার। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে দক্ষকর্মী পাঠাতে পারলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত করা যায়। এছাড়াও অধিক পরিমাণে রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত হবে।

মন্ত্রী বলেন, আজ ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩২টি প্রশিক্ষণ কার ও ৮টি ট্রাক হস্তান্তর করেছি। তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সব অধ্যক্ষসহ শিক্ষকদের ড্রাইভিং শেখার পরামর্শ দেন।

আজ ২৩ আগস্ট দুপুরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ৪০টি প্রশিক্ষণকার হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102