বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত ১২ অক্টোবর বিকেলে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এই গাঁজা জব্দ করা হয়।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে পুলিশ অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা রেখে মাদক পাচারকারীরা পালিয়ে যায়।

থানা সুত্রে জানা যায়, মাদক কারবারিরা চা পাতা পাঠানোর নাম করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে গাঁজা নিয়ে এসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেরপুর ও পটুয়াখালী জেলায় পাচারের চেষ্টা করছিল।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ‘কুরিয়ার সার্ভিসের বুকিং মেমো থেকে প্রাপক-প্রেরকের নাম-ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ করে চারজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102