বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

সাংবাদিক রফির পিতার মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

মোঃ আব্দুল হান্নান
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও ওয়ান বাংলা নিউজের সিনিয়র রিপোর্টার সাংবাদিক আব্দুল বাছিত রফির পিতা হাজী মোঃ আব্দুল হান্নান এর মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, মোঃ আব্দুল হান্নান শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় দেড় ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ কন্যা, নাতি-নাতনি সহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী একাডেমির প্রতিষ্ঠাতা, সমাজসেবী, স্বাধীনতা পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদের রিলিফ কমিটির সাবেক চেয়ারম্যান ছিলেন মরহুম মোঃ আব্দুল হান্নান।

বিশ্বনাথের নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হাজী মো. আব্দুল হান্নান ১৯৪০ সালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখেন। তিনি নিজ গ্রামের হোসেন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও নিজ এলাকায় শিক্ষার প্রসারের লক্ষ্যে ২০০৪ সালে নিজ ভূমিতে প্রতিষ্ঠা করেন খাজাঞ্চী একাডেমি অ্যান্ড উচ্চ বিদ্যালয়।

মরহুম মোঃ আব্দুল হান্নান এর জানাযার নামাজ শনিবার বাদ আসর হোসেনপুরে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য আব্দুল বাছিত রফি। তিনি তাঁর পিতার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102