বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি কে হবেন?

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

প্রশ্ন: জান্নাতে প্রবেশকারী প্রথম নারী কে হবেন? একজন কাঠুরিয়ার বিবি নাকি প্রথম জান্নাতি নারী হবেন। এটা কি ঠিক?

উত্তর: সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী আমাদের প্রিয় রাসুল মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুসংখ্যক হাদিসে এর সুস্পষ্ট বর্ণনা রয়েছে।

এ বিষয়ে রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় টোকা দেব।’ অন্য হাদিসে তিনি বলেন, ‘আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলব। তখন দারোয়ান বলবে, কে তুমি? আমি বলব, মুহাম্মদ। তখন সে বলবে, হ্যাঁ, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি।’ (মুসলিম)

নারীদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতী হবেন? এই বিষয়ে কোন সহিহ বর্ণনা আমাদের জানা নেই।  বিভিন্ন হাদিসে জান্নাতে নারীদের নেত্রী কারা হবেন, তাঁদের বর্ণনা এসেছে। রাসুল (সা.) বলেছেন, ‘জান্নাতের নারীদের সর্দার হবে মারিয়াম বিনতে ইমরান, ফাতেমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া।’ (তাবরানি, হাদিস: ৪১৫/১১)

আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) জমিনে চারটি রেখা টানেন। অতঃপর বলেন, তোমরা কি জানো, এগুলো কী? সাহাবিরা বললেন, আল্লাহ ও তার রাসুল ভালো জানেন। তিনি বলেন, ‘জান্নাতবাসীর মধ্যে সর্বোত্তম নারী হলো খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.), ফাতেমা বিনতে মুহাম্মদ (রা.), মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মাজাহিম।’ (মুসতাদরাক হাকিম, হাদিস: ২৯০৩)

মুস্তাদরাক হাকিমে কয়েকটি বর্ণনা রয়েছে যে, নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারীনি হজরত ফাতিমা বিনতে মুহাম্মাদ।

এই বর্ণনাগুলোর উপরে ইমাম যাহাবী রহিমাহুল্লাহ আপত্তি উত্থাপন করে বলেছেন, সনদের দিক থেকে এ রিওয়ায়াতগুলো মুনকার।

সুতরাং একজন কাঠুরিয়ার বিবি সর্বপ্রথম জান্নাতি নারী হবে এই বর্ণনার কোনো ভিত্তি আমরা খুঁজে পাইনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102