বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

ভারতের আসামের নারী পরিচালক রিমা দাসের ‘ভিলেজ রকস্টারস টু’ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৯তম আসরে জিসোক বিভাগে প্রথম পুরস্কার জিতেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে বুসান সিনেমা সেন্টারের বিআইএফএফ আউটডোর থিয়েটারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।

অসমিয়া ভাষায় নির্মিত ‘ভিলেজ রকস্টারস টু’ রিমা দাসের পূর্ববর্তী সিনেমা ‘ভিলেজ রকস্টারস’ (২০১৭)-এর সিক্যুয়াল। সিনেমার কাহিনী একটি ছোট অজপাড়াগাঁয়ের কিশোরী ধুনুর রকস্টার হওয়ার স্বপ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দারিদ্র্যের সাথে যুদ্ধ করতে থাকা ধুনুর চরিত্রে আবারো অভিনয় করেছেন ভনিতা দাস। তার মায়ের ভূমিকায় রয়েছেন বাসন্তী দাস, এবং বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মানবেন্দ্র দাস।

বুসান চলচ্চিত্র উৎসবে জিসোক পুরস্কারটি প্রয়াত প্রোগ্রাম ডিরেক্টর কিম জিসোকের স্মরণে দেয়া হয়। এই বিভাগে সাধারণত ৩টি চলচ্চিত্র পরিচালনা করা এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের নতুন কাজ জায়গা পেয়ে থাকে।

এবারের উৎসবে দ্বিতীয় পুরস্কার জিতেছে তাইওয়ানের নির্মাতা টম শু-য়ু লিনের ‘ইয়েন অ্যান্ড আই-লি’।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জিসোক বিভাগে ‘ভিলেজ রকস্টারস টু’র বিজয় আসামের চলচ্চিত্র শিল্পের জন্য বড় একটি অর্জন হিসেবে গণ্য হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102