বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বাসা থেকে ডেকে নিয়ে সাংবাদিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

ময়মনসিংহে এক সাংবাদিককে বাসা থেকে ডেকে নিয়ে বের করে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্বপন ভদ্র (৫৫) শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের খবর পত্রিকায় কাজ করতেন। এ ঘটনায় গ্রেপ্তার সাগর মিয়া (২০) একই এলাকার বাবুল মিয়ার ছেলে। এই তরুণ ‘মাদকাসক্ত’ ছিল বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ভাতিজা জুয়েল ভদ্র ও রুবেল ভদ্র বলেন, সকালে সাগরসহ তিনজন তার চাচাকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন। বের হতেই সাগর তার চাচার হাতে ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে তার বাম হাত কবজি পর্যন্ত প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় জীবন বাঁচাতে দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে যান চাচা। পরে সাগর ঘাড়ে, পিঠে, মাথায় নৃশংসভাবে কুপিয়ে চাচাকে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন কুমার ভদ্রের ভাগনে মানিক সরকার বলেন, মাদক নিয়ে ফেসবুকে পোস্ট করার কারণে আমার মামাকে হত্যা করা হয়েছে। কেন লেখালেখি করেন, সে জন্যই রাগ ছিল। এ কারণে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়া হয়।’

কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ড ঘটিয়ে সাগর পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102