সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জে ৩০ পরিবহণে গণডাকাতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঢাকাগামী ৩০টিরও বেশি যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। নৈশকোচ, ট্রাক ও মোটরসাইকেলসহ সকল পরিবহনে তাণ্ডব চালায় সশস্র ডাকাতরা। এ যাবৎকালের বড় ডাকাতির ঘটনা এটি।

সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভোলাহাটের ফলিমারির বিলে দেশিয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে সাধারণ যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল। এ সময় গাড়ির স্টাফদের বেধরক পেটায় তারা এবং নারীদের শ্লীলতাহানিও করে।

জানা যায়, ভোলাহাট থেকে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, মিন্টু এন্টারপ্রাইজসহ ৩০ এর অধিক গাড়ির গতিরোধ করে গণডাকাতি করে সংঘবদ্ধ সশস্র একটি দল। এর মধ্যে চাঁপাই ট্রাভেলস এর এক মহিলা যাত্রীর কান-নাক ছিড়ে গহনা নিয়ে গেছে।

বাসযাত্রী ভোলাহাট উপজেলার বীরশ্বরপুর গ্রামের এক বাসিন্দা জানান, আমাকে ও আমার স্ত্রী পিটিয়ে সাড়ে ১২ হাজার টাকা, ১ ভরি স্বর্ণের অলংকার নিয়ে গেছে ডাকাতরা।

আরেক যাত্রী বলেন, ‘অস্ত্র দেখিয়ে আমার কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে তারা।’

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে। মুহুর্তে ডাকাতদল এ ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। তাদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে পুলিশ অভিযান শুরু করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102