বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ সফরের আগে দক্ষিণ আফ্রিকা দলে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

আয়ারল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েন দক্ষিণ আফ্রিকার টেস্টের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তাই বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে খেলতে পারবেন না তিনি। তবে দলের সঙ্গেই থাকবেন এই ব্যাটার।

বাভুমার জায়গায় নতুন এবিডি ভিলিয়ার্সখ্যাত ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে বাংলাদেশ সিরিজের দলে ডাকা হয়েছে। প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া ২১ বছর বয়সী এই ব্যাটার দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। মূলত ১২টি প্রথম শ্রেণির ম্যাচে ভালো খেলায় তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে।

সূচি অনুযায়ী, প্রায় ৩ সপ্তাহের সফরে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। একদিন বিশ্রাম শেষে ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুশীলন করবে প্রোটিয়া দল। ২১ অক্টোবর থেকে ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২৬ অক্টোবর চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে দুই দলের। সেখানে গিয়ে ২৭ ও ২৮ অক্টোবর অনুশীলন করবে প্রোটিয়ারা।

আর ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের অন্তর্গত। এই সিরিজ শেষে ৩ নভেম্বর ঢাকা ছাড়বে যাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

রাজকীয় এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ১২ বারই জিতেছে প্রোটিয়ারা। আর বাকি দুটি টেস্ট ড্র হয়েছে। তবে এখনও অধরা জয়ের অপেক্ষায় টাইগাররা।

বাংলাদেশের মাটিতে মোট চারটি টেস্ট খেলেছে প্রোটিয়ারা, সবগুলো ম্যাচই জিতেছে তারা। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে বৃষ্টির কারণে দুই টেস্টের একটিও জিততে পারেনি প্রোটিয়ারা। ওই দুটিই প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের পরাজিত না হওয়ার রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল: টেম্বা বাভুমা (দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজেকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মুলদার, সেনুরান মুত্তুস্বামী, লুঙ্গি এনগিডি, ডেন পিটারসন, ডেন পিডিট, কাগিসু রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভারায়েনে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102