বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ

অষ্টমীর সাজ হোক দিনে হালকা, রাতে নজরকাড়া

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ মহাঅষ্টমী। পূজায় কী পোশাক পরবেন কিংবা কীভাবে সাজবেন এ নিয়ে ছোট-বড় সবার মনেই থাকে নানা জল্পনা-কল্পনা। ষষ্ঠী দিয়ে দুর্গাপূজা শুরুর পর তৃতীয় দিন উদযাপিত হয় অষ্টমী। আজ কীভাবে সাজবেন?

শারদীয় দুর্গোৎসবের আজ তৃতীয় দিন উদযাপিত হচ্ছে মহাঅষ্টমী। অষ্টমীর দিনে হালকা সাজলেও, রাতে জমকালো সাজ দিয়ে সবার চোখ ধাঁধিয়ে দিতে পারেন। কীভাবে সাবেন জেনে নিন-

কেমন পোশাক পরবেন?

অষ্টমীর সঙ্গে লাল পাড়ের সাদা শাড়ির সম্পর্ক বেশ পুরোনো। এদিন লাল রঙের শাড়িও পরতে পারেন। শাড়ি, সেলোয়ার কামিজ, গাউন বা কুর্তি যা ই পরুন না কেন তাতে সোনালি, মেরুন, লাল, নীল, বেগুনি ইত্যাদি রঙের ছাপ রাখুন।

অষ্টমীর সঙ্গে লাল পাড়ের সাদা শাড়ির সম্পর্ক বেশ পুরোনো। এদিন লাল রঙের শাড়িও পরতে পারেন। শাড়ি, সেলোয়ার কামিজ, গাউন বা কুর্তি যা ই পরুন না কেন তাতে সোনালি, মেরুন, লাল, নীল, বেগুনি ইত্যাদি রঙের ছাপ রাখুন।

তবে সবচেয়ে ভালো হয় যদি একটু ভারি কাজ করা লাল পাড়ের সাদা শাড়ি এক প্যাচে পরেন। এতে বাঙালিয়ানার ছাপও থাকবে আর অপরূপাও হয়ে উঠবেন আপনি।

মেকআপ যেমন হবে

অষ্টমীতে ভারি মেকআপ করলেও বেশ ভালো লাগবে। তবে দিনের বেলায় বেশি মেকআপ ব্যবহার না করায় ভালো। শুরুতেই ক্লিংজিং মিল্ক দিয়ে পুরো মুখ পরিষ্কার করে নিন।

তারপর হালকা টোনার আর সানস্ক্রিন ব্যবহার করুন। কন্ট্রাস্ট আইশ্যাডোতে চোখ সাজান। আইলাইনার দিন মোটা করে। চোখে কাজল লাগান মোটা করে। ঠোঁট রাঙাতে পারেন লাল বা গাঢ় রঙের লিপস্টিকে।

অষ্টমীতে শাড়ি পরলে কপালে বড় বা ছোট লাল টিপ পরতে পারেন। বিবাহিতরা সিঁথিতে হালকা অথবা ভর্তি করে সিঁদুর পরুন। পায়ে পরতে পারেন লাল টুকটুকে আলতা।

এদিন ব্যবহার করতে পারেন গোল্ড প্লেটেড গয়না। চাইলে সোনার গয়নাও পরতে পারেন। বিশেষ করে বিাহিতরা অষ্টমীতে একটু ভারি বা বড়সড় গয়না পরলে সুন্দর দেখায়।

অষ্টমীর রাতের সাজ গর্জিয়াস রাখুন। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন আর ফেস পাউডার ব্যবহার করুন। চোখের সৌন্দর্য বাড়াতে ফলস আইল্যাশ ও গাঢ় করে কাজল পরুন।

চুল বেণী করে ফুল পেঁচিয়ে দিতে পারেন। আর চাইলে খোঁপা করে একপাশে কয়েকটি গোলাপ ফুল লাগাতে পারেন। ছোট চুল হলে ছেড়ে রাখলেও ক্ষতি নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102