শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিক্ষা ও নির্বাচনী ব্যবস্থা তারা ধ্বংস করেছিলো: দিপু মনি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৫৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা, রাজনৈতিক এবং নির্বাচনী ব্যবস্থাসহ সবকিছুকে তারা ধ্বংস করে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে নীতি-নৈতিকতা জ্ঞান চর্চার মাধ্যমে ক্যাম্পাসগুলোতে সত্যিকারের সোনার মানুষ তৈরি করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী প্রজন্মকে ইতিহাসের একটা অন্ধকারের মধ্যে রেখে তাদেরকে বড় করা হয়েছে। যে কারণে তারা বাংলাদেশের সত্যিকারের ইতিহাস ৯৬ সালের আগে তারা জানতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা বুঝতে চাইলে আওয়ামী লীগের জন্মকালীন ইশতেহার ও ’৭০ সালের নির্বাচনী ইশতেহার পড়তে হবে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও জাতীয়করণ এবং কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন।

‘এখন আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও প্রকাশনা বাড়াতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে’ বলেন শিক্ষামন্ত্রী।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, শিক্ষার এত বিস্তার হতো না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ও গড়ে উঠতে পারত না।  উচ্চশিক্ষায় বেসরকারি বিনিয়োগের এত সুযোগ সৃষ্টি হতো না।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও পড়ে। অনলাইন ক্লাসের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি পোষাতে সবার আগে এগিয়ে এসেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন বঙ্গবন্ধু।

সভাপতির বক্তব্যে শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধু শিক্ষা কমিশন করেছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিয়ে গেছেন। ইউজিসি প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হলেও যারা এর নেপথ্যে ছিল তাদের বিচার হয়নি। দেশের প্রবীণ নাগরিক হিসেবে আমার জীবদ্দশায় তাদের বিচার দেখে যাওয়ার প্রত্যাশা করি।

সমিতির সাধারণ সম্পাদক বেনজীর আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক একেএম নূরুল ফজল বুলবুল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102