বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিবিড় করতে ওয়াশিংটনে বৈঠক

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিবিড় করার বিষয়ে ওয়াশিংটনে আজ চারটি আলাদা বৈঠক করবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাসসহ যুক্তরাষ্ট্র প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সকালের প্রথম বৈঠক হবে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে। পরের বৈঠক উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গে। দুপুরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন পররাষ্ট্র সচিব। সেখানে থাকার কথা ডোনাল্ড লুর। এদিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাসসহ মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এসব বৈঠক করবেন জমিস উদ্দীন।

এছাড়াও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ডের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন ব্যুরোর ভারপ্রাপ্ত সমন্বয়কারী শেলবি স্মিথ–উইলসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

সামগ্রিকভাবে বিভিন্ন খাতে সংস্কার, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, শ্রম ও মানবাধিকার, সুশাসন, দুর্নীতি দমন, সন্ত্রাসবাদ দমন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা ওয়াশিংটনের ছয়টি বৈঠকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102