বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

চুপি চুপি বিয়ে করলেন স্বীকৃতি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

টেলিভিশন পর্দায় জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার সম্প্রতি বিয়ে করেছেন। বাঙালি রীতিতে গত মাসে সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তিনি। গায়ে হলুদ, মেহেদি, সঙ্গীত থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সব আনুষ্ঠানিকতাই নীরবে ও ঘনিষ্ঠ মহলে সম্পন্ন হয়েছে।

স্বীকৃতির বরের নাম রাহুল, তবে তিনি বিনোদন জগতের কেউ নন। বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করা হলে স্বীকৃতি জানান, ‘আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার। বিয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। জানি না, বিয়ের ছবিগুলো কীভাবে প্রকাশ্যে এসেছে।’

বিয়ের ছবিতে স্বীকৃতিকে দেখা গেছে বাঙালি রীতিতে সাদা শাড়ি ও লাল-গোলাপি মিশিয়ে ডিজাইন করা ব্লাউজে। মাথায় ছিল বাঙালি ঐতিহ্যবাহী থার্মোকলের মুকুট ও হাতে গাছ কৌটো। অন্যদিকে, তার বর রাহুল সাদা শেরওয়ানি ও মাথায় পাগড়ি পরে ছিলেন। রিসেপশনের জন্য স্বীকৃতি বেছে নিয়েছিলেন অফ-হোয়াইট গাউন, আর রাহুল পরেছিলেন সাদা টাক্সিডো। পুরো অনুষ্ঠানের ভিডিও শুটও করেছেন স্বীকৃতি।

স্বীকৃতি মজুমদার ‘খেলাঘর’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে ‘মেয়েবেলা’সহ আরো কয়েকটি চর্চিত ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ‘আলোর কোলে’ ধারাবাহিকে ‘আলো’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে।

স্বীকৃতির ক্যারিয়ারের শুরুটা ইঞ্জিনিয়ারিং থেকে। তিনি একসময় চাকরিও পেয়েছিলেন। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই সেই চাকরি ছেড়ে দেন। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘পর্ণশ্রীর বেহালায় আমার বেড়ে ওঠা। যদিও আমার ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ারিংয়ের, অভিনয়কে ভালোবেসে শেষ পর্যন্ত এই পেশায় আসি।’

স্বীকৃতির বিয়ের ঘটনা অনেকের কাছেই চমকপ্রদ হলেও তার ভক্তরা তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102