বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে জবি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথম বারের মতো স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এডুকেশন র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০১ প্লাস। বুধবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়।

জানা যায়, টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে র‍্যাংকিং নির্ধারণ করে থাকে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে এ র‍্যাংকিং নির্ধারণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি থেকে আয় ও নতুন জ্ঞান উৎপাদন; আন্তর্জাতিকতা অর্থাৎ আন্তর্জাতিক ও দেশীয় ছাত্র, শিক্ষক ও গবেষকের অনুপাত; শিক্ষা ও গবেষণার সুযোগ, মান ও পরিবেশ; গবেষণার সুনাম, আয় ও গবেষণা প্রবন্ধের গুণগত মান, ইমপেক্ট ফেক্টর জার্নালে প্রকাশের হার এবং গবেষণা প্রবন্ধের সাইটেশন ও প্রভাব সমূহ বিশ্ববিদ্যালয়গুলোকে র‍্যাংকিংয়ের জন্য বিচার-বিশ্লেষণ করে থাকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, এই র‍্যাংকিংয়ের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে নবতর পরিচিতি লাভ করলো যা বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যাওয়া আমাদের শিক্ষার্থীদের আলাদা মর্যাদা দেবে। আন্তর্জাতিক বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও র‍্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নেতৃত্বে গত ১৮ জানুয়ারিতে ৫ সদস্যের একটি কমিটি গঠন হয়। তারা হলেন- কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ জুলফিকার মাহমুদ, আইন বিভাগের শিক্ষক মুনিরা জাহান সুমী, সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম ও সহকারী অধ্যাপক আরিফুল আবেদ।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং অন্তর্ভুক্ত  কমিটির সদস্য  শাহ মো.আরিফুল আবেদ বলেন, বিশ্বের মর্যাদাপূর্ণ র‍্যাংকিং হিসেবে বিবেচনা করা হয়। আমরা প্রায় দুই বছর আগে থেকে বিশ্বমানের মর্যাদাপূর্ণ র‍্যাংকিংয়ে আসার প্রয়াস চালিয়ে আসছিলাম। ২০২৫ সালের জন্য প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত তালিকাভুক্ত হয়েছে; এটি নিঃসন্দেহে আমাদের জন্য গৌরবের ও সম্মানের।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102