শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

নতুন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন শেখ আব্দুর রশিদ। ২ বছরের জন্য তাকে চুক্তির ভিত্তিতে এই পদে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা–সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

শেখ আব্দুর রশিদ কয়েক বছর আগে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তাকে চুক্তির ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তন হয়। সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই থেকে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে ব্যাপক রদবদল ঘটছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102