সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন

যে প্রতারক সে সব সময়ই প্রতারক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

রায়হান রাফী ও তমা মির্জার বিচ্ছেদ হয়েছে। এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরইমধ্যে বিষয়টিকে গুজব বলে আখ্যায়িত করেছেন রাফী। তবে তমার কার্যকলাপে নেটিজেনদের ধারণা ডাল মে কুছ কালা হ্যায়।

কেননা কদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কারও নাম প্রকাশ না করে ক্ষোভ ঝাড়ছেন তমা। চিটার বাটপার বলে আখ্যায়িত করছেন। এছাড়া স্টোরিতে সাব্যস্ত করেছেন প্রতারক হিসেবে।

তমার দেওয়া সেই ফেসবুক স্টোরিতে লেখা, একবার যে প্রতারক, সব সময়ই সে প্রতারক। একবার যে মিথ্যা বলে, সে সব সময়ই মিথ্যা বলে এবং কেউ যদি তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করো, আবারও জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটি হবে তোমার ভুল।

তমার আলোচিত এই পোস্ট কার উদ্দেশে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বলছেন, রায়হান রাফীকে ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন তমা মির্জা। তবে সে বিষয়ে কিছু বলেননি নায়িকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102