বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

যে কারণে প্লে স্টোর নিয়ে মামলায় হেরে গেলো গুগল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

অ্যান্টিট্রাস্ট মামলায় পরাজয়ের পর গুগলকে তাদের প্লে স্টোরে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এবার থেকে গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম ছাড়াও তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। একই সঙ্গে ইন-অ্যাপ লেনদেনের ক্ষেত্রেও থাকবে বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুযোগ।

সোমবার (৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো জেলা আদালতের বিচারক জেমস ডোনাটো এ আদেশ দেন। এতে বলা হয়েছে, গুগল আগামী ৩ বছরের জন্য কোনোভাবেই তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্ম ব্যবহারে বাধা দিতে পারবে না। পাশাপাশি ডিভাইস নির্মাতাদের অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য আর অর্থ প্রদান করা যাবে না এবং অন্য অ্যাপ ডিস্ট্রিবিউটরদের সঙ্গে প্লে স্টোরের আয় ভাগাভাগিও করা যাবে না। প্রতিবেদন দ্য গার্ডিয়ানের।

আদেশ অনুযায়ী, গুগলকে ১ নভেম্বরের মধ্যে তাদের বিদ্যমান চুক্তি ও নীতিমালা সংশোধন করতে হবে। এছাড়া, গুগল ও এপিক গেমসকে নিয়ে ৩ সদস্যের একটি প্রযুক্তিগত কমিটি গঠন করা হবে, যারা আদেশ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে।

এপিক গেমস ২০২০ সালে এই মামলাটি দায়ের করে, যেখানে তারা গুগলের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ ডাউনলোড ও ইন-অ্যাপ পেমেন্টের ক্ষেত্রে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ২০২৩ সালের ডিসেম্বরে আদালত এপিক গেমসের পক্ষে রায় দেয়, যা বিচারক ডোনাটোর আদেশের ভিত্তি তৈরি করে।

গুগল অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে এবং আদেশ স্থগিতের জন্য আবেদন করতে পারে।

উল্লেখ্য, এর আগেও ওয়াশিংটনে আরেকটি মামলায় গুগলের বিরুদ্ধে ওয়েব সার্চে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগে রায় দেয়া হয়েছে। বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে আধিপত্য নিয়েও ভার্জিনিয়ার আদালতে আরেকটি মামলা চলছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102