রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

লেবাননে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদে‌শিরা

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। দেশটির নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তাদেরকে তুলনামূলক নিরাপদ ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এ বিষয়ে প্রবাসী বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে লেবাননের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (৭ অক্টোবর) লেবাননের স্থানীয় সময় রাতে বাংলাদেশ দূতাবাস একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী তাদের কর্মস্থল ও আবাসস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। যারা এখনো নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেননি, তাদের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া লেবানিজ সরকারের ঘোষিত কিছু আশ্রয়কেন্দ্রেও প্রবাসী বাংলাদেশিরা অবস্থান নিয়েছেন।

দূতাবাস আরো জানায়, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব আশ্রয়কেন্দ্রে বিছানাপত্র ও পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে।

যদি কেউ এখনো আশ্রয়কেন্দ্রে না পৌঁছাতে পারেন বা কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাদেরকে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ও হেল্প লাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো: ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন- ৮১৭৪৪২০৭।

দূতাবাস প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং যে কোনো জরুরি অবস্থায় দ্রুত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102