সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদের সঙ্গে সিআইডির বৈঠক

অনলাইন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

মানিলন্ডারিং, সাইবারক্রাইম, অর্গানাইজড ক্রাইম প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ইউকে এবং ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিআইডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ইউকে এবং ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদলের ৫ সদস্য অংশ নেন। এদিন সিআইডির অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করছে সংস্থাটি।

বৈঠকে মানিলন্ডারিং, সাইবারক্রাইম, অর্গানাইজড ক্রাইম প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ, তথ্য আদান প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং মানিলন্ডারিং মামলা তদন্তে সিআইডির তদন্তকারী ও তদন্ততদারকী কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া ন্যাশনাল ক্রাইম এজেন্সি, ইউকে এবং ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধিদেলের সদস্যরা হলেন, Mr Peter vernon, Ms Hannah Ridley, Ms Doyin-Adele-Shiyanbola- first secretary political, Mr Lee Mac Rae, immigration and Migration liaison Manager এবং Sadia Anjoom.

এতে সিআইডির পক্ষে জনাব মোঃ একরামুল হাবীব, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজড ক্রাইম), জনাব মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত ডিআইজি (ফাইন্যানসিয়াল ক্রাইম), জনাব এস. এম আশরাফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (সাইবার ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল, সিপিসি), জনাব  মুহাম্মদ বাছির উদ্দিন, অতিরিক্ত ডিআইজি, (ফাইন্যানসিয়াল ক্রাইম) সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102