বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বৈষম্যহীন শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য

মোঃ রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন

আমরা সকলেই মিলেমিশে সহাবস্থানে থাকতে চাই। আমাদের মধ্যে কোন বৈষম্য থাকবে না। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য বৈষম্যহীন শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা।

সোমবার ( ৭ অক্টোবর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়িতে সম্প্রতি সহিংসতায় ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা পাহাড়ে স্থায়ী শান্তি ফেরাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীকে আইন নিজ হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি সাম্প্রদায়িক সহিংসতা–সংঘাত না করে সকলকে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অনুরোধ জানান।

দুইশত দরিদ্র ও অসহায় পরিবারের প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও সম্প্রতি মৃত তিন ব্যক্তির প্রত্যেক পরিবারের মাঝে ১ লাখ টাকার অনুদান চেক বিতরণ করেন সুপ্রদীপ চাকমা।

পরে উপদেষ্টা খাগড়াছড়ি সদরে বিভিন্ন ঘটনায় নিহত জুনানসহ অন্যান্য পরিবারের নিহত সদস্যদের বাড়িতে যান এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানান।

গত ১লা অক্টোবর অপ্রীতিকর ঘটনায় সংগঠিত সংঘাতে খাগড়াছড়ি সদরের মহাজন পাড়া, পান খাইয়া পাড়া রোডে ক্ষতিগ্রস্ত ডায়াগনস্টিক সেন্টার, ফার্নিচারের দোকান, ইজি বাইক মালিক কল্যাণ সমবায় সমিতি অফিস, বিউটি পার্লার, গার্মেন্টস ও পোশাকের দোকান, মনিহারি দোকান পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় ক্ষতিগ্রস্তদের তিনি শান্ত্বনা দেন এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ খাগড়াছড়ি জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

পরে রাতে খাগড়াছড়ি সার্কিট হাউসের অডিটোরিয়ামে খাগড়াছড়ির গন্যমান্য সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102