বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

৭ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

বিডিআর বিদ্রোহ: বিডিআরের ৭ শতাধিক সদস্য কারাগারে কেন? আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পরপরই ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। দেশের ইতিহাসে নজিরবিহীন এ বিদ্রোহ এবং হত্যাযজ্ঞের পর হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক মামলা করা হয়েছিল।

ড. ইউনূসের দ্বিতীয় একনেক সভায় অনুমোদন পেলো যে ১১ প্রকল্প

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে নির্বিঘ্ন নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বিদ্যমান পুরাতন সেতুর পাশে ১১,৫৬০.৭৭ কোটি টাকার নতুন রেল-কাম-সড়ক সেতু প্রকল্প অনুমোদন করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত চলতি অর্থবছরের (অর্থবছর ২৫) তৃতীয় ও অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সজ্জন রাজনীতিক সাবের হোসেন চৌধুরী রিমান্ডে

জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী এবং সজ্জন রাজনীতিক হিসেবে সব মহলে নন্দিত সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীরকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ২০২২ সালে সমাবেশে পুলিশের হামলায় মকবুল নামে এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (৭ অক্টোবর) সাবের হোসেন চৌধুরীর উপস্থিতিতে শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট ভাইরাল, যা বললেন তিনি

বাংলাদেশের নির্বাসিত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি সম্প্রতি তার ফেসবুক ওয়ালে দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে একটি চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন। আল জাজিরার এই সাংবাদিক পোস্টে বাংলাদেশ রাষ্ট্রের সিস্টেমে বিরাজমান মন্দ অবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেন, প্রতিটি ইলেকট্রনিক ডিভাইসে রিসেট বাটন থাকে, যা চাপলে সেই ডিভাইস নতুনভাবে কাজ শুরু করে। কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থায় যখন ম্যালফাংশন দেখা দেয়, তখন সেটা শুধরানোর জন্যও রিসেট প্রয়োজন হয়।

৫০০ কোটি টাকার মানহানি মামলা ইভা রহমানের নামে

কণ্ঠশিল্পী ইভা রহমানের (ইভা আরমান) নামে ৫শ কোটি টাকার মানহানি মামলা করেছেন ফকির আক্তারুজ্জামান। সম্পত্তি বিষয়ক মিথ্যাচারের অভিযোগে এই গায়িকার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পুলিশ বাহিনীতে যারা এখনো কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (৭ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

রমজানে দাম নিয়ন্ত্রণে চিনি আমদানিতে শুল্ক কমানোর সুপারিশ

রমজানের আগে দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে চিনি আমদানির ওপর আরোপ করা নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) অর্ধেক করার সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। এছাড়া চিনি চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পরামর্শও দিয়েছে সংস্থাটি। রবিবার (৬ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন।

ভারতে মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তিকারী পুরোহিত আটক

ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে নরসিংহানন্দ নামে এক হিন্দু পুরোহিতকে আটক করেছে দেশটির পুলিশ। নরসিংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে রয়েছেন। গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি মহানবীকে নিয়ে অশোভন মন্তব্য করেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।

ভিসা কমিয়ে দেয়ায় যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের ভারতীয় দূতাবাস কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রেখে আবার চালু করলেও তা চলছে অত্যন্ত সীমিত আকারে। বর্তমানে কেবল শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসার আবেদন করা যাচ্ছে। ভারতের ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইটের সংখ্যাও কমে অর্ধেকে দাঁড়িয়েছে। এদিকে ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতে থাকায় সংকটে পড়ছেন ইউরোপে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা।

কথা রাখলেন আসিফ মাহমুদ

প্রথম মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দিয়ে কথা রাখলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দিয়েছিলেন তার প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিবেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রথম মাসের বেতন জমা দিয়ে সেই কথাই রাখলেন আসিফ মাহমুদ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102