বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

উপদেষ্টা নাহিদ

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

আজ সোমবার গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান নাহিদ ইসলাম।

সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান এ তথ্য উপদেষ্টা।

সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘সামনের দিকে তাকাতে চাই, কীভাবে সাংবাদিকতা পেশাদারিত্বে নেওয়া যায়। তরুণরা এই পেশা নিয়ে উদ্বিগ্ন। মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রয়োজন।’

ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলনে সাটডাউনের কর্মসূচি ইলেকট্রনিক মিডিয়া কোনো তথ্য প্রচার করেনি। কেন করতে পারিনি সেটাও জানি। এসময় ডিএফপির পত্রিকায় প্রচারের সংখ্যায় স্বচ্ছতা আনা হবে বলেও জানান নাহিদ।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়সিফসহ সাংবাদিকরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102