বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

দুই ডোজ টিকার ব্যবধান কমানোর উপায় খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৬৭ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: দুই ডোজ করোনা টিকা নেয়ার মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনার উপায় খুঁজতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন  প্রধানমন্ত্রী।

স্বাস্থমন্ত্রী বলেন,  বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে আনা যায় কিনা, সেরকম কোনো উপায় আছে কিনা তা খুঁজে দেখতে বলেছেন। দুই ডোজের মধ্যে ব্যবধান ১৫ বা ২০ দিন করা য়ায় কিনা তা খতিয়ে দেখা হবে।  

জাহিদ মালিক বলেন, আমাদের এখানে বর্তমানে চার সপ্তাহের ব্যবধানে করোনা প্রতিরোধে দুই ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে কিছু দেশে ১৫ দিনের মধ্যে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। সেই দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন ডাব্লিউএইচও’র সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এ বিষয়ে।  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102