রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

পুরোহিত কর্তৃক মহানবীকে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ এই পর্যন্ত দেখেছেন

ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সাঃ কে কটুক্তির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াত যুব ও ছাত্র হিযবুল্লাহ ঠাকুরগাঁও শাখার আয়োজনে রোববার (৬ অক্টোবর) জেলার রুহিয়া চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবারই তারা মুসলিম উম্মার নয়নমণি হযরত মোহাম্মদ সাঃ কে কটুক্তি করে তাকে অপমান করে বিশ্বের মুসলমানদের আঘাত করে। এবার যদি এই পুরোহিত রামগিরি মহারাজ কুলাঙ্গারে শাস্তির ব্যবস্থা না করে তাহলে লংমার্চ হবে ভারতে। ভারত সবসময় মুসলমানদের ধর্মের উপর আঘাত হানে, তারা মুসলমানদের উপর বর্বর হত্যাকান্ড চালায়, তারা মসজিদ ভেঙে মন্দির তৈরি করে। বিশ্বের বুকে সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ ভারত, তাহলে তারা কেন মুসলমানদের প্রতি এমন অগনতান্ত্রিক আচরন করে।  বক্তারা হুশিয়ার দিয়ে বলেন অতি শিগগিরই যেন এই সাংসদকে অপসারন করে তার শাস্তির ব্যবস্থা করেন, তা না করা হলে এবার প্রতিবাদ হবে রক্ত দিয়ে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শাখার জামায়াতে যুব ও ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা সুফি আবদুল গনি, মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মহিউল ইসলাম, খাদেমুল ইসলাম সহ অন্যান্যরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102