বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের বিবৃতির সঙ্গে সচিবদের দ্বিমত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪০৫ এই পর্যন্ত দেখেছেন

সচিবালয় প্রতিনিধি: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও ভাঙচুর পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন দেয়া বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সচিব ও বিভাগীয় কমিশনাররা ।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বরিশালের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  রোববার একটা মিটিং আমি যাই। সেখানে বেশ কজন সচিব ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা প্রত্যেকেই এই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

বরিশালে পোস্টার অপসারণের ঘটনাকে কেন্দ্র করে  গত বুধবার ইউএনওর বাসায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে মামলা হয়। আবার পরে ইউএনও এবং পুলিশের বিরুদ্ধেও পাল্টা নালিশি মামলার আবেদন করা হয়। এর মধ্যে একটি মামলা দায়ের করেন সদর থানার ইউএনও মো. মুনিবুর রহমান। অন্যটি করেন কোতোয়ালি মডেল থানার উপপরির্দশক (এসআই) শাহজালাল মল্লিক। দুই মামলাতেই প্রধান আসামি করা হয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে।

এ ঘটনায় এরই মধ্যে মেয়র সাদিক আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। বৃহস্পতিবার কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানায় তারা।

এদিকে, ২১ আগস্ট সন্ধ্যায় শনিবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনে ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ একই সঙ্গে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

পরে সমঝোতার জন্য গত রোববার রাতে বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে দুই পক্ষ আলোচনায় বসেন। বৈঠকে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সরকারি কর্মকর্তারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান এই সমঝোতা বৈঠকে ছিলেন না।

বৈঠকের পর বরিশাল মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি এ কে এম জাহা‌ঙ্গীর সাংবাদিকদের বলেন, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102