বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর অক্টোবর সেবা শুরু

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর অক্টোবর সেবার মাসব্যাপী অনুষ্ঠান শনিবার (০৫ অক্টোবর) চট্টগ্রামের হযরত গরীব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মাজার প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএ। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে, সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চলনায় উপস্থিত ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান, কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, জোন চেয়ারপারসন লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, ভিপি. লায়ন শিবুল সেন, লায়ন হাবিবুর রহমান, সার্ভিস চেয়ারপারসন মোহাম্মদ জাহেদ হোসাইন, ট্রেজারার লায়ন মো. শহিদুল ইসলাম শহীদ, লিও ইকলাস উদ্দীন আকিল, লিও আব্দুল্লাহ আল রিফাত, লিও মিরাজ উদ্দিন, লিও আব্দুল্লাহ জাহের নাজিব, লিও তৌহিদ হাসান রিহাব, লিও ফাতিন মানসিব, লিও অক্ষয় কুমার ধর প্রমূখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102