বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

বড় হার দিয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বড় হার দিয়ে শুরু করেছে ভারত। আজ শুক্রবার (০৪ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ১৬০ রান করে। জবাবে ১৯ ওভারে ১০২ রানে অলআউট হয় ভারত। হার মানে ৫৮ রানে।

নিউ জিল্যান্ডের বোলারদের তোপের মুখে ভারতের কোনো ব্যাটার মাথা তুলে দাঁড়াতে পারেননি। অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন সর্বোচ্চ ১৫ রান। এছাড়া জেমিমাহ রদ্রিগেজ ১৩, দীপ্তি শর্মা ১৩, স্মৃতি মান্ধানা ১২ ও রিচা ঘোষ করেন ১২ রান।

নিউ জিল্যান্ডের রসিমারি মায়ের ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। লিয়া তাহুহু ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। ইডেন কারসন ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন। আর অ্যামেলিয়া কের ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ১টি উইকেট।

ভারতের ঠিক উল্টো চিত্র ছিল নিউ জিল্যান্ডের ইনিংসে। তাদের প্রত্যেকে কম-বেশি রান পান। তাদের অধিনায়ক সোফি ডিভাইন ৩৬ বলে ৭ চারে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৬০ পর্যন্ত নিয়ে যান। এছাড়া জর্জিয়া পিলমার ৩ চার ও ১ ছক্কায় ৩৪, সুজি বেটস ২ চারে ২৭, ব্রুকি হ্যালিডে ২ চারে ১৬ ও অ্যামেলিয়া কের করেন ১৩ রান।

নিউ জিল্যান্ডের যে চারটি উইকেটের পতন ঘটেছে তার ২টি নিয়েছেন ভারতের রেনুকা সিং। একটি করে নেন অরুন্ধতি রেড্ডি ও আশা সোবহানা।

অপরাজিত ৫৭ রান ও ৩টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের অধিনায়ক সোফি।

পরের ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। আর মঙ্গলবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে নিউ জিল্যান্ডের মেয়েরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102