বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী

কম উপকরণে বাড়িতেই হবে টমেটো সস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

বিভিন্ন চপ-পেঁয়াজি-শিঙ্গাড়ার সঙ্গে টমেটো সস না হলে কি আর জমে! ম্যাগি টাইপ নুডুলস হোক বা তেলে ভাজা, টমেটো সস না হলে খাওয়া যেন জমেই না। বাড়ির ছোট্ট সদস্যটিও এখন এমন সাদামাটা খাবার খেতে চায় না। তাই বাজার থেকে হরেক রকম সস কিনে আনছেন, বিশেষ করে টমেটো সস।

কিন্তু বাজারের সসে থাকে বিভিন্ন রকম রাসায়নিক। সস বেশি দিন টাটকা রাখতে ও স্বাদ বাড়াতে এমন কিছু রাসায়নিক মেশানো হয়, যা শরীরের জন্য বিষ। তাই দোকানের ভরসায় না থেকে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু টমেটো সস। খরচও বাঁচবে, স্বাস্থ্যকরও হবে। সন্ধ্যায় ঘরে বানানো সসে ভাজাভুজি ডুবিয়েই জমে উঠবে আড্ডা

টমেটো সস বানানোর উপকরণ- 

টমেটো ১ কিলোগ্রাম

রসুন ২ চা চামচ

চিনি ও লবন ২ চা চামচ করে

গরম মশলা ১ চা চামচ

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ

ভিনিগার ২ চা চামচ

পানি ২ কাপ

যে ভাবে টমেটো সস বানাবেন-

প্রথমে টমেটো ভাল করে ধুয়ে পানিতে সিদ্ধ করে নিন। তাতে এক চামচ রসুন বাটা মেশান। ভাল করে ফুটে থকথকে মিশ্রণ তৈরি হলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার মিক্সারে ওই মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন। মিহি পেস্ট তৈরি হবে। এবার মিশ্রণটি ছেঁকে নিতে হবে। টমেটোর খোসা যেন না মিশে থাকে। এবার মিশ্রণটি সসপ্যানে ঢেলে ফুটতে দিতে হবে। তার সঙ্গে মেশাতে হবে লবন, চিনি, গরম মশলা ও লঙ্কার গুঁড়ো। কম আঁচে ধীরে ধীরে মশলাগুলো টমেটোর সঙ্গে মিশতে দিন। এরপর তাতে মেশান ভিনিগার। সসে নুন আর চিনির ভারসাম্য বজায় রাখবে ভিনিগার। এই মিশ্রণটি একটি কাচের বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন। কোনো রকম রাসায়নিক ছাড়াই ঘরোয়া উপকরণে তৈরি এই টমেটো সস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102