বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতে আজ (৩ অক্টোবর) পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ খেলতে আসা স্কটিশদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় প্রায় এক দশক আগে বিশ্বকাপে সবশেষ জয় পাওয়া জ্যোতিরা।

সবশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর পর জ্যোতি জানান, ‘আমি বলবো যে আমাদের দল যেভাবে খেলে এসেছে, শেষ ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের বিপক্ষে। সবাই একটা ভালো শেপে দেখেছি। সবার ভেতর যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুদা বা বলবো যে প্রত্যেকটা খেলোয়াড় যে একজন আরেকজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে।

তিনি যোগ করেন, ‘ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করিয়েছে। বোলাররা অনেক ভালো ব্যাক আপ দিয়েছে। এখনও পর্যন্ত সবকিছু মিলিয়ে যদি চিন্তা করি দল একটা ভালো অবস্থায় আছে। আমরা জয়ের জন্যই খেলবো।

স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, সাথী রানী, মুর্শিদা খাতুন, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, রাবেয়া খান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102