মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

নিয়োগের ৪৮ ঘণ্টায় ওএসডি হলেন নৌ সচিব

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব পদ থেকে একেএম মতিউর রহমানকে সরিয়ে দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে তাকে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার (২ অক্টোবর)  এ তথ্য জানানো হয়।

অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান একেএম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে গত ৩০ সেপ্টেম্বর  নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। তবে নিয়োগের ৪৮ ঘণ্টার মাথায় পদ থেকে সরিয়ে দেয়া হলো তাকে ।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102