বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

বিপিএলে শাকিবের দলের নাম ঘোষণা

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

এবারের বিপিএলে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের দলের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে দলের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। আসন্ন বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’ নামে অংশগ্রহণ করবে শাকিব খানের দল।

বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।

আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস-যোগ করেন শাকিব। বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। আসন্ন ১১তম বিপিএলের আসরের দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনে সেই যাত্রাই যেন শুরু করলেন শাকিব খান।

এসময় আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে। তারা জানান, দর্শকদের রায়ে এই নামটি চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, দেশের একমাত্র টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে ২৭ ডিসেম্বর। ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তিনটি নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে এবার সাত দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। আগের চার ফ্রাঞ্চাইজি এবারও থাকছেন। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে  ‘ঢাকা ক্যাপিটালস’।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102