রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

বিশ্ব প্রবীণ দিবসে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় শতবর্ষী মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করে উপহার সামগ্রী তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তার সাথে  প্রশাসনিক অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১ অক্টোবর) শ্রীমঙ্গল এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মেকানীছড়া গ্রামের ১১৯ বছর বয়সী রাম সিং গড়ের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেবসহ অনান্য অফিসাররা। একই সাথে তার হাতে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ ৩ হাজার টাকা, হরলিক্স ও ফলমুলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার তুলে দেয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সীমান্তবর্তী হরিণছড়া, মেকানী ছড়া, বড় বিদ্যাবিল, ছোট বিদ্যাবিলসহ বিভিন্ন এলাকায় শতবর্ষী ১০জন প্রবীণ ব্যাক্তির সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন কর্মকর্তারা এবং নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: ইউছুপ, শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী প্রমূখ।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আবু তালেব জানান, তাঁর চাকুরী জীবনের সুন্দর একটি দিন কাটালেন। শতবর্শী মানুষদের সাথে কথা বলেছেন, তাদের কাছ থেকে শতবর্ষের গল্প শোনেছেন। শুনেছেন তাদের খাদ্যাভাস, জেনেছেন তাদের জীবন প্রণালী।

তিনি বলেন, এতদঅঞ্চলের প্রবীণ ব্যাক্তিত্ব ১১৯ বছর বয়সের রাম সিং গোঁড় এর সাথে দীর্ঘক্ষন কথা বলেছেন। তার বয়স সর্ম্পকে অনান্য প্রবীণ মানুষের সাথে কথা বলেছেন। তারাও বলেছেন রাম সিং তাদের সকলের চাইতেও বয়সে বড়। তিনি জানান, আরো কিছু তথ্য যাছাই করে রাম সিং এর নাম গ্রিনিচ ওয়াল্ড বুক অব রেকর্ড এ প্রেরণের জন্য কাজ করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102