বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

ঢাকায় ফেরানো হচ্ছে ভারতসহ আরও ৫ দেশে নিযুক্ত দূতকে

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

ভারতের দিল্লি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বেলজিয়ামের ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ছেড়ে ‘অনতিবিলম্বে’ ঢাকায় সদর দপ্তরে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের পৃথক অফিস আদেশে ছয় রাষ্ট্রদূত/হাইকমিশনারকে ঢাকায় ফেরার নির্দেশনা দেয়া হয়েছে।

যে ৫ দূতকে ঢাকায় ফিরতে বলা হয়েছে- হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি), রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত (জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক), রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ (বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস), হাইকমিশনার এম. আল্লামা সিদ্দিকী (ক্যানবেরা) ও রাষ্ট্রদূত রেজিনা আহমেদ (বাংলাদেশ দূতাবাস লিসবন)।

এছাড়ও আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা পৃথক অফিস আদেশে বলা হয়েছে, আপনাকে সদর দপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতিবিলম্বে ঢাকা সদর দপ্তরে প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে।

এর আগে, ২৯ সেপ্টেম্বর এক অফিস আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরতে নির্দেশনা দেয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102