বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

হাতে মোবাইল আছে, জানিয়ে দিন সবাইকে

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

ছাত্র-জনতার গণআন্দোলনে গেল ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শুরুর দিকে সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর ছিল ষড়যন্ত্রকারীরা।

এর মধ্যেই গেল আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষজন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক পরিবার। সে বিপদ কাটিয়ে উঠতে না উঠেতেই নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার লক্ষাধিক মানুষ।

দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার কথায়, ‘নিজেদের মধ্যে এত হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সামগ্রিক দেশটাকে নিয়ে কি ভাবা যায় না? কোন রাজনৈতিক দল কী করেছিল, এখন কী করছে, পরে কারা কী করবে, এই নিয়েই যদি আমাদের মস্তিষ্ক ব্যস্ত থাকে, তাহলে দেশটাকে নিয়ে ভাবব কখন? উত্তরবঙ্গে আবার বন্যা। টিএসসিতে তোলা ত্রাণের টাকা খরচ হবে উত্তরবঙ্গের বন্যায়। ভালো উদ্যোগ। আমরাও চেষ্টা করছি, তাদের জন্য একটা ব্যক্তিগত ফান্ড তোলার। দেশে আবারও দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে, সেটা নিয়ে কি ভাবছেন?

অভিনেত্রী আরও বলেন, ‘শুধু সরকার কী করবে সেই আশায় বসে থাকলে হবে? যে যার জায়গা থেকে সংস্কার আনার চেষ্টা করুন। কোথাও অন্যায় দেখলে রুখে দাঁড়ান। হাতে একটা মোবাইল আছে, জানিয়ে দিন সবাইকে কোথায় অন্যায় অনিয়ম হচ্ছে। কোথাও অসহায় মানুষ দেখলে তার পাশে ঢাল হয়ে দাঁড়ান। সাহায্য করুন নিজের সাধ্যমতো। দেখবেন সবাই মিলে একদিন আমরা ঠিকই পারব আপনার, আমার স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102