শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সিলেটে শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ডিবিএল ইন্ডাষ্ট্রিয়াল পার্কের সূচনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি সিলেটের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলস্থ ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেছে ডিবিএল গ্রুপ। এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম. আখতার হোসেন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাদের প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, অর্থনৈতিক অঞ্চলের ১৬৭.৬ একর বরাদ্দকৃত জায়গায় ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট ১০টি শিল্প ইউনিট প্রতিষ্ঠা করা হবে। যেখানে প্রায় ৬০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102