বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয়

মৌলভীবাজারে হত্যাকান্ডকে কেন্দ্র করে হামলা ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার শহরতলীর হিলালপুরে দ্বিতীয় বিয়ের সালিশী বৈঠকে খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রোববার রাতে পীর আজাদের সমর্থকরা শহরতলীর হিলালপুরে এলাকায় সামাদ মিয়া, সুফিয়ান মিয়া, সফন মিয়া, সাকির মিয়া ও ছালিক মিয়ার বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর শহরতলীর হিলালপুর গ্রামে তারা মিয়ার বাড়ীতে প্রায় দেড় বছর পূর্বে প্রতিপক্ষের হামলায় নিহত রুবেল মিয়ার স্ত্রী আফছানা বেগম মিমির সাথে সামাদ মিয়ার বিয়ে নিয়ে সালিশ বৈঠক বসে। ওই সালিশ বৈঠকে সামাদ মিয়া গংদের হামলায় পীর আজাদের ভাই পারভেজ আহমদ নিহত হন।

এঘটনায় পীর আজাদ, মা কটই বিবি ও বাতিজা আছাদ মিয়া আহত হন। আহতরা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেন রোববার বিকেলে। রাতের তাদের সমর্থকরা কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে। এসময় বাড়িতে কেউ ছিলেননা।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান বলেন, বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট এর ঘটনা কেউ অভিযোগ করেনি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102