সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ গণহত্যা ও স্বাধীনতা’ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় কৃষককে গাছে বেঁধে পেটালেন ইউপি সদস্য

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৭৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের সিংড়ায় ২ জন কৃষককে বেধরক পেটালেন ইউপি সদস্য মকলেছ আলী।

ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে।

জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে শালমারা- বাঁশবাড়িয়া মাঠে বাঁশবাড়িয়া গ্রামের কৃষক শাহাদত ও বেলায়েতের গরু ঐ ইউপি মেম্বারের আমন ধানে প্রবেশ করে। এসময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১ টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ঐ দুজন কৃষক উপস্থিত হলে ইউপি মেম্বার কৃষক বেলায়েত (৬০) কে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদত (৭০) কে লাঠি দিয়ে বেধরক পেটায়।
পরে বিষয়টি জানাজানি হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।

অভিযুক্ত ইউপি সদস্য মকলেছ আলী বলেন, তাদের গরু আমার জমি নষ্ট করায় তাদের কে গ্রামে ধরা হয়েছিল। ২/১ টি লাঠি দিয়ে মারার কথা স্বীকার করেন তিনি।

এ বিষয়ে বাঁশবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য কুরবান আলী জানান, ঘটনাটি জানার পর আমি মকলেছ মেম্বারকে ফোন করে অনুরোধ, বিনরোধ করি। তারপর তাদের ছেড়ে দেয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102