সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

গৃহবধু পিয়া মন্ডল ও শিশু কথার হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোরঃ যশোরের মণিরামপুরে অন্ত:সত্ত্বা গৃহবধু পিয়া মন্ডল ও তার শিশু মেয়ে কথার হত্যাকারী কলেজ শিক্ষক কনা মন্ডলের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে ।রোববার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে জানা যায়, গত ৭ আগস্ট বিকালে কলেজ শিক্ষক কনা মন্ডল দুইজনকে হত্যা করে রান্না ঘরের রশিতে ঝুলিয়ে রাখে। কনা মন্ডলের সাথে একাধিক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জের ধরে পিয়া মন্ডল ও তার মেয়েকে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করেছে কনা মন্ডল। এসব ঘটনার পর এখনো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কনা ও তার সহযোগিরা।

বক্তারা অবিলম্বে কনা মন্ডলকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মৃত প্রিয়া মন্ডলের দিদি তমশা মন্ডল, ভাই চন্দন মন্ডল, দাদু শীতল কান্তি, কাকা অলক মন্ডল, মনিরামপুরের পায়রা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম, ফিরোজ মেম্বার সহ আর শতাধিক নারী পুরুষ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102