সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

মির্জা ফখরুল

শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনও দেশে আছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা শ্রমিকদের হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে। পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। তবে শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনও এদেশে আছে। তারা ভাবে আবার শেখ হাসিনা ফিরে এলে, আবারও তারা লুট করতে পারবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভালো কিছু করেনি। ভারতকে আমরা বলেছি যে গণহত্যা করেছে তাকে জায়গা দেবেন না, তারা এখনও কথা শোনেনি। তাই অন্তর্বর্তী সরকারকে বলছি, ভারতকে চিঠি দিতে, যাতে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠায়।

এ সময় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের চোখ-কান খোলা রেখে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102