সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

যশোরে মাদক সহ দুই পুলিশ সদস্য আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৯১ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন, যশোরঃ যশোর শহরের একটি আবাসিক হোটেল থেকে গতকাল শনিবার সন্ধ্যায় মোজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০) নামের পুলিশের দুই সদস্যকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রাতেই তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশের ওই দুই সদস্যের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০টি ইয়াবা বড়ি এবং ইয়াবা সেবনের জন্য বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়েছে। চাকরি থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মোজাহিদ যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়িতে ও আজম মোল্লা ঢাকা মেট্রাপলিটন পুলিশের গুলশান এলাকার কূটনৈতিক নিরাপত্তা ইউনিটে কর্মরত ছিলেন। আজম বাগেরহাটের জয়গাছি গ্রামের আবদুল জব্বার মোল্যার ছেলে ও মুজাহিদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কচুয়াপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের এই দুই সদস্য শহরের মোমিননগর ভবনের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা বড়ি, ফেনসিডিল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে তাঁরা সেখানে অবস্থান করছিলেন খবর পেয়ে পুলিশ তাদেরকে মাদক দ্রব্য সহ গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে ও একই সঙ্গে চাকরি থেকে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102