শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

নাটোর জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড শাম্মী আক্তার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪১৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, নাটোর: ২০২০-২০২১ অর্থ বছরে নাটোর জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি)হিসেবে সম্মাননা পেয়েছেন নাটোর জেলার লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)শাম্মী আক্তার।
রোববার(২২শে আগস্ট ২০২১)নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক জেলা রাজস্ব সভায় লালপুর উপজেলার সহকারী কমিশননার(ভূমি)শাম্মী আক্তারের হাতে নাটোর জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা স্মারক তুলে দেন, নাটোরের জেলা প্রশাসক (ডিসি)শামীম আহমেদ।

এ সময় লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড শাম্মী আক্তার বলেন,যে কোন ভালো প্রাপ্তি কাজ করার উৎসাহ উদ্দীপনা দ্বিগুন বাড়িয়ে দেয়।
তিনি নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম,লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতিসহ উপজেলা রাজস্ব শাখার সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102