শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

হঠাৎ বাংলায় গালি দিচ্ছেন কেন বিদ্যা বালান?

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

অবশেষে প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল বলিউডের ‘ভুল ভুলাইয়া থ্রি’-র ট্রেলার। একটা গা ছমছমে অনুভূতি পেতে চলেছেন দর্শকরা, সেটা স্পষ্ট। তবে এই ছবিতে এবার চমক বলিউডের বিদ্যা বালানকে নিয়ে। সেখানে ‘মঞ্জুলিকা’ অবতারে লড়াই করবেন তিনি।

শুক্রবার প্রকাশ্যে এল সেই ছবির ট্রেলার। ১ মিনিট ৪৭ সেকেন্ডের সেই ট্রেলারে খুব নিখুঁতভাবে ছবি হরর ও কমেডিকে একসঙ্গে ধরেছে। সেখানে দেখা গেল বিদ্যা বালানের ঝলক। দেখা যাচ্ছে, নিজের অন্ধকূপ ভেঙে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন ক্ষিপ্ত মঞ্জুলিকা। আর মঞ্জুলিকা তাতে সফলও হচ্ছেন। কারণ আর একটি দৃশ্যে রুহ বাবার মুখোমুখি হতে দেখা গেছে তাকে।

এসময় মঞ্জুলিকার চরিত্রে থাকা বিদ্যা বালানের গালিগালাজ শোনা যায়। তার মুখে শোনা গেল ‘শাকচুন্নি’! এরপরই শোনা যেতে থাকে কার্তিক আরিয়ানের গলা। উনি বলে ওঠেন, ‘কী ভাবছেন গল্প শেষ হয়ে গেছে? দরজা তো বন্ধ হয়েই যায় খোলা জন্য।’ অর্থাৎ আবার ‘ভুল ভুলাইয়া থ্রি’ এর দরজা খুলবে। আর মঞ্জুলিকা তার খেল দেখাবে। সঙ্গে প্রথম ঝলকে ধরা পড়ল কার্তিক এবং তৃপ্তির হালকা রোমান্সের দৃশ্য। বাদ গেল না বিদ্যার ভৌতিক চাউনি এবং হাসি।

তবে শোনা যাচ্ছে, মাধুরী দীক্ষিতও থাকবেন এই ছবিতে। তবে ক্যামিও চরিত্রে। কিন্তু সেটার কোনও প্রমাণ টিজারে মিলল না। হয়ত সেই চমক সোজাসুজি হলেই পাওয়া যাবে। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

২০০৭ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘ভুল ভুলাইয়া’। যেখানেও অনবদ্য অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সঙ্গে ছিলেন অক্ষয় কুমার। মাঝে হয়েছে ভুল ভুলাইয়া-টু। এবার আসন্ন দীপাবলিতে আসছে ‘ভুল ভুলাইয়া থ্রি’।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102