বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৩৭ এই পর্যন্ত দেখেছেন

আকাশ সরকার, ব্রাহ্মণবাড়িয়া: গতকাল (শনিবার ,২১ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজালাল (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা মাধুরপাড়া এলাকার বিল্লাল মিয়ার রিক্সা গ্যারেজে এই ঘটনা ঘটে। শাহজালাল উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর টানপাড়া এলাকার মৃত মুলফত আলি মিয়ার ছেলে। রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন আশুগঞ্জ থানা পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে বিল্লাল মিয়ার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে সারাদিন চালিয়ে রাতে রিকশা গ্যারেজে চার্জ দিয়ে বাড়িতে যান শাহজালাল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে বিল্লাল মিয়ার গ্যারেজে তার চালিত অটোরিকশাটি চার্জে দেয়ার সময় সে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বিল্লাল মিয়ার পরিবারের লোকজন দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার ব্যাপারে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পর্শ হয়ে শাহজালালের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে৷ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102