শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ধামরাই উপজেলা বিএনপি ও অঙ্গদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ এই পর্যন্ত দেখেছেন

‘ঐক্যবদ্ধ জাতিই রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি দিতে পারে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যের আলোকে জনগণকে উদ্বুদ্ধ করতে সমাবেশ করেছে ধামরাই উপজেলা রোয়াইল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাএদল ও স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ধামরাইয়ের বিভিন্ন স্থানে সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

সমাবেশে তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। তারেক রহমানের এই ঐক্যের বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারন সম্পাদক ওয়াসিম মোল্লা। বক্তব্য দেন- ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খলিলুর রহমান, যুব দলের সাবেক সহ সভপতি ইবাদুল হক জাহিদ। সমাবেশ পরিচালনা করেন ঢাকা জেলা যুব দলের সাবেক সম্পাদক মুরাদ বিশ্বাস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102