বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

২৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

শেখ হাসিনা-রেহানা-সেলিমসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, আরো আসামি যারা: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ জনতাকে দমনে নির্বিচারে গুলি করে হত্যা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাহাউদ্দিন বাহার ও মেয়ে সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।

জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন না ড. ইউনূস

আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করার কোনো পরিকল্পনা নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আয়োজিত ‘ক্লাইমেট ফরওয়ার্ড’ শীর্ষক এক অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের সঙ্গে বিশ্বমঞ্চে ওঠা সেই তরুণকে নিয়ে বিতর্ক তুঙ্গে

বিশ্বমঞ্চে তিনজনকে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার নিউইয়র্কে ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে তাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক বলে পরিচয় করে দেন তিনি। তবে এই তিনজনের মধ্যে একজনের পরিচয় সম্পর্কে বিতর্ক শুরু হয়েছে। ওই ব্যক্তি সবার ‘অপরিচিত’ এবং গণআন্দোলনের অংশ ছিলেন না, এমন অভিযোগে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

ধর্ষণ ও হত্যার বিচারের দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

সম্প্রতি অভয়নগরের সবিতা রাণী দে হত্যা, শৈলকুপার তিথিকে ধর্ষণ ও হত্যার বিচার এবং সারাদেশে কন্যাশিশুদের উপর নির্মম নির্যাতনের তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

যেভাবে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পরীক্ষা হবে

পরীক্ষার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ পড়ানো শেষ হবে, তার ভিত্তিতে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছে ।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মুখ খুললেন ড. ইউনূস

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। বুধবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে করা প্রশ্নে ড. ইউনূস এ কথা বলেন।

ভারতে পাঠ্যবই ছাপার দরপত্র বাতিল, আগের শিক্ষাক্রমে ফিরছে অন্তর্বর্তী সরকার

প্রতি বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়। শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে বই পৌঁছে দিতে অন্তত ৬ মাস আগেই কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। দরপত্র আহ্বান, মূল্যায়ন, ক্রয় কমিটির অনুমোদনে প্রায় দুই মাস প্রয়োজন হয় সংস্থাটির। এরপর শুরু হয় বই ছাপার কাজ।

ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্তে পরিবর্তন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত থেকে সড়ে দাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা থেকে সরে এসে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে মন্ত্রণালয়। এ অনুমতি দেয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠানের মধ্যে লোকজ ফ্যাশন ২০ টন, আর বাকি সব কটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে।

গোপন ভিডিও ধারণ, মুখ খুললেন সাদিয়া আয়মান

সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তার অনুমতি না নিয়েই এক সাংবাদিকের গোপনে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশে বড় ধরনের পদোন্নতি, অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ এসপি

পুলিশ বাহিনীতে বড় ধরনের পদোন্নতি হয়েছে। বাংলাদেশ পুলিশের ৪৭ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।

লঘুচাপ, বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষে মিশে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102