শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

যে কারণে ৬ ঘণ্টা শৌচালয়ে যেতে পারেননি আলিয়া!

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ এই পর্যন্ত দেখেছেন

মেট গালার মঞ্চ থেকে প্যারিস ফ্যাশন উইক, সব জায়গায় এখন নজর কাড়ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করার জ্বালাও যেন কম নয়। বিভিন্ন সাজ-পোশাকে বাইরে থেকে আকর্ষণীয় লাগলেও এ নিয়ে যেন বিড়ম্বনার শেষ নেই এসব পোশাকধারীদের।

চলতি বছর মেট গালায় এক ২৩ ফুট লম্বা শাড়ি পরে আন্তর্জাতিক মঞ্চে তাক লাগিয়েছিলেন আলিয়া ভাট। কিন্তু তার জন্যে নাকি ছয় ঘণ্টা শৌচকর্ম করতে পারেননি আলিয়া!

সেই শাড়িটি এমনভাবে আলিয়াকে পীড়া দিতে পারে, সেটা বুঝেশুনেই নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। প্যাস্টেল সবুজ রঙের নেটের শাড়িটি ছিল সম্পূর্ণ হাতে বোনা। পুরো শাড়িতে সাদা আর গোলাপি ফুলের কারুকার্য।

সিল্ক ফ্লস, পুঁতির টাসেল, গ্লাস বিড দিয়ে তৈরি। শাড়ির লম্বা আঁচল লুটিয়ে আছে গালিচা জুড়ে। আঁচলেও চোখ ধাঁধানো এমব্রয়ডারি, প্রায় ২৩ ফুট লম্বা। আলিয়ার এই শাড়িটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ১৯৫৬ ঘণ্টা।

প্রতি বছর মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ বসে ‘মেট গালা’র আসর। উপস্থিত থাকেন হলিউড এবং বলিউডের প্রথম সারির অভিনেতারা। তাদের রূপের আলোয় ঝলমলে হয়ে ওঠে এই সমারোহ। সেখানেই ২৩ ফুট লম্বা বিশেষ ওই শাড়িটি পরে নিজেকে ধরা দিয়েছিলেন আলিয়া।

আর সেখানেই আলিয়াকে পড়তে হয় মহা বিরম্বনায়। প্রকৃতির ডাকে নাকি সাড়া দিতে পারেননি তিনি! সম্প্রতি সেই অভিজ্ঞতা তুলে ধরে ‘কপিল শর্মা’র শো-এ এসে আলিয়া বলেন, ‘বললে হয়ত বিশ্বাস করবেন না এই শাড়িটা পরে প্রায় ছয় ঘণ্টা শৌচালয়ে যেতে পারিনি। চেপে রাখতে হয়েছিল।’

মেট গালার জন্য আলিয়া ভাটের গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক ছিল নিঃসন্দেহে আউট অফ দ্য বক্স। অভিনেত্রী এসব ছবি ভাগ করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে। তার একটি লুকের ঝলক মিলেছিল তখনই। আর তারপর যখন আলিয়া নিউ ইয়র্কের তারকাখচিত সেই রেড কার্পেটে পৌঁছান, তখন তার থেকে চোখ সরাতে পারেনি কেউই।

প্রসঙ্গত, ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর হাতে তৈরি করা হয়েছিল ২৩ ফুট লম্বা এই বিশেষ শাড়ি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102