বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ২৯১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯১ জন রোগী।

রোববার স্বাস্থ্য অধিদফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ২৯১ জন রোগীর মধ্যে ঢাকার ২৫৯ জন এবং ঢাকার বাইরের ৩২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১১৩১ জন এবং ঢাকার বাহিরে ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৭৮৭ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102