শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ভেঙে যাচ্ছে উর্মিলার সংসার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

ভাঙতে যাচ্ছে ‘রঙ্গিলা’খ্যাত নায়িকা উর্মিলার ৮ বছরের সংসার। ২০১৬ সালে তিনি বিয়ে করেন ভিন্ন ধর্মের প্রেমিক মহসিন আখতার মীরকে। বয়সে মহসিন প্রায় দশ বছরের ছোট। বিচ্ছেদ চেয়ে সম্প্রতি মামলা করেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এই দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বিচ্ছেদ পারস্পরিক নয়। আর বিচ্ছেদের আবেদনও করা হয়েছে প্রায় চার মাস আগে। ৫০ বছর বয়সী উর্মিলা অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মুম্বাইয়ের আদালতের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি।

উর্মিলা ইনস্টাগ্রামে মোট ১৫০ জনকে ফলো করেন, তবে মহসিন তাদের মধ্যে নেই। বিচ্ছেদের আবেদন করলেও সেখান থেকে তিনি মহসিনের সঙ্গে থাকা যুগল ছবি সরাননি। এই দম্পতিকে একসঙ্গে দেখা যায় এ রকম শেষ পোস্টটি ছিল ২০২৩ সালের ঈদে।

মহসিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে উর্মিলা লিখেছিলেন, ‘শান্তি ও সম্প্রীতির জন্য সকলের প্রার্থনা কবুল হোক। ভালোবাসা, দয়া ও করুণার জয় হোক!’ একই বছর স্বামীর জন্য একটি জন্মদিনের পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী।

কাশ্মীরের বাসিন্দা মহসিন একজন মডেল ও উদ্যোক্তা। ২১ বছর বয়সে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য তিনি মুম্বাই যান। ২০০৭ সালে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন তিনি। অভিনেত্রী প্রীতি জিনতার সাথে একটি বিজ্ঞাপনে প্রথম পরিচিতি পেয়েছিলেন।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘ইটস আ ম্যানস ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। ফারহান আখতার অভিনীত ‘লাক বাই চান্স’-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। বন্ধু ও তারকা ডিজাইনার মণীশ মালহোত্রার মাধ্যমে উর্মিলা ও মহসিনের পরিচয়। উর্মিলা ‘দিল্লাগি’, ‘খুবসুরত’, ‘ওম জয় জগদীশ’, ‘জুদাই’-এর মতো ছবির জন্য পরিচিত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102