রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে শ্রীমঙ্গলে মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন এই পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া চা বাগানের রানার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু।

রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জির সভাপতিত্বে রাজঘাট ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের আয়োজক ও চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়  প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করবেন আমি পাহারাদার হিসেবে কাজ করব।

উল্লেখ্য, এবারে শ্রীমঙ্গল উপজেলায় সার্বজনীন এবং ব্যক্তিগত ১৭৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

শারদীয় দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে মহসিন মিয়া মধু বলেন, সুন্দর এবং সুশৃংখলভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, আপনারা যেখানে সমস্যা মনে করবেন আমাকে জানাবেন আমি অথবা আমার লোকজন তাৎক্ষণিক আপনাদের কাছে পৌঁছে যাবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ফিনলে চা কোম্পানীর ডিনস্টন ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির মজুমদার, রাজঘাট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরনবি, হরিন ছড়া চা বাগানের ব্যবস্থাপক বিকাশ সিনহা, পুটিয়াছড়া চা বাগানের ব্যবস্থাপক ফুয়াদ হাসান, বিদ্যাবিল চা বাগানের ব্যবস্থাপক জারজিস, উদনাছড়া চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মো.  আব্দুল জব্বার আজাদ প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102