মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

আমরা আর কোনো অবিচার চাই না: ফালু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে ড. ইউনূস সরকারের জনকল্যাণমূলক কাজে সহায়তা করতে সব মহলের প্রতি তিনি আহবান জানিয়ে বলেন, দেশে ভোটাধিকার ও গণতন্ত্র  ফিরিয়ে এনে একটি মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্র-জনতার অসীম ত্যাগে এ অর্জন কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এনটিভি পরিবারের আয়োজনে নিউইয়র্কে কর্মরত ও জাতিসংঘ অধিবেশন কাভার করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোসাদ্দেক আলী। অন্যদের মধ্যে ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল।

মোসাদ্দেক আলী বলেন, দেশের নাগরিক হয়েও দীর্ঘদিন আমাদের দেশে থাকতে দেওয়া হয়নি। দেশের বাইরে থাকা কতটা কষ্টকর তা টের পেয়েছি। শুধু ভিন্নমত পোষণের কারণে আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু সেটা যাচাই-বাছাই করে যেন হয়। আমরা আর কোনো অবিচার চাই না।

সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, গত ১৫ বছর দেশে স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হয়েছিল। সত্য লিখা ও বলা ছিল অপরাধ। এসময় ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়। অসংখ্য সাংবাদিককে দেশ ত্যাগে বাধ্য করা হয়। শত শত সাংবাদিক বাধ্য হয়ে পেশা বদল করেন।

এর আগে  এনটিভির বর্তমান ও সাবেক সহকর্মীরা মোসাদ্দেক আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকেও তার হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102