শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এলজিপি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠিত অভিযোগ খারিজের দাবি কতৃপক্ষের নিকট ওয়েলস আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন ইউনুছিয়া মহিলা মাদ্রাসায় হিফজ বিভাগের যাত্রা শুরু কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীমঙ্গলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত

প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

জনগণের ভোটে ক্ষমতায় আসার সুযোগ পেলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেবে বিএনপি। সোমবার (২৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ বিএনপি’র স্মরণসভায় বক্তব্য রাখার সময় এমনটা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পরিবারের ‘মায়ের নামে বা পরিবারের গৃহিণীর নামে’ কার্ড হবে বলে উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, গ্রাম থেকে শুরু করে থানা, জেলা পর্যায়ে প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কিছু অংশ সহযোগিতা করা হবে। যেন প্রতিটা পরিবার কিছুটা স্বস্তি পায় এবং টাকা জমানোর সুযোগ পান।

তিনি বলেন, দেশে কত পরিবার আছে তা নির্ধারণ করে ‘রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড’ দেয়া হবে এবং পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চার জন বিবেচনায় তা বিতরণ করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি কয়েক বছর চালু রাখতে পারলে গ্রামের মানুষ অনেকটাই স্বচ্ছলতায় উঠে আসার সুযোগ পাবে এবং রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী দেশের প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর ও সহযোগিতা করার চেষ্টা করবে।

এদিন বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ‘গণসমাবেশ ও আন্দোলনে শহিদ পরিবার এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা দেন তারেক রহমান। দেশ ঘিরে তার বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনার একটি এটি বলে জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102